ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এ্যাড. লিয়াকত শিকদার

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ২৪৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. লিয়াকত শিকদার।

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় দিনমজুর, প্রতিবন্ধী, এতিমখানার শিশুসহ সর্বস্তরের প্রায় শতাধিক সাধারণ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজা, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান জুয়েল প্রমুখ।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. লিয়াকত শিকদার বার্তা বাজার’কে জানান, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ইফতার মাহফিল বা পার্টির আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। সেই টাকা দিয়ে গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছেন। তাই আমরা ইফতারের আয়োজন না করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যারা কষ্টে আছেন, যারা দরিদ্র মানুষ তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এ্যাড. লিয়াকত শিকদার

আপডেট সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩