পাইকগাছায় বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে দেলুটি” ইউপি হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৪২২ বার পঠিত

খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফুলবাড়ী বাজার মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেস্বর সানা কার্তিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ,সাবেক দেলুটি চেয়ারম্যান সমারেশ হালদার,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সুজিত অধিকারী।বক্তব্য রাখেন,ঠাকুর দাস সরদার, সাবেক ছাত্রদল নেতা দীপংকর মন্ডল,সাইফুল ইসলাম, সন্তোষ কুমার গাইন, তারিক,সনি। প্রধান অতিথি বলেন, শারদীয় দুর্গা উৎসব পালণ কালে যদি কেউ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে সেক্ষেত্রে প্রশাসনকে সাথে নিয়ে কঠোর হস্থে দমন করা হবে।


















