কুড়িগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ০৯:০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫১ বার পঠিত

কুড়িগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশরাফ আলী ও আইনুল ইসলাম। তারা একই ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আশরাফ ও আইনুল মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন দেখে তারা গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে আশরাফ মারা যান। পরে আহত অবস্থায় আইনুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।



















