ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁর আত্রাইয়ে যুবকের লাশ উদ্ধার, পিতা ও সৎ মা গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ :
  • আপডেট সময় : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৮৭ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে সৎ মায়ের অত্যাচারের বলি হলো হাতেম (১৮) নামের এক যুবক। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে।এটি কি হত্যা না আত্নহত্যা এ নিয়ে চলছে এলাকায় ব্যাপক গুঞ্জন। ঘটনাটি ঘটেছে উপজেলার জগদাস গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়,ওই গ্রামের মনিরুল ইসলাম তার ১ম স্ত্রীর সাথে পারিবারিক সম্পর্ক ছিন্ন করার পর আরেকটি বিয়ে করেন।এদিকে মনিরুলের ২য় স্ত্রী আগের পক্ষের ছেলে হাতেম আলীকে (১৮) প্রতিনিয়িত অত্যাচার ও নির্যাতন করতেন। 

হাতেম সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম্য সালিশ হয়। ওই সালিশে সৎ মা হাজির না হওয়ায় বিষয়টি অমিমাংসিত থেকে যায়। 

এ দিকে সালিশের পর হাতেমের পিতা মনিরুল কৌশলে হাতেমকে বাড়িতে ডেকে নিয়ে যান।পরে রাতে মনিরুল চিৎকার করতে থাকেন তার ছেলে হাতেম গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা লাশটি নামিয়ে রাখেন। 

এ ঘটনায় পরদিন শুক্রবার নিহতের ভাই আব্দু:ল হাকিম তিনজনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় নিহত হাতেমের পিতা মনিরুল (৪৫) ও সৎ মা রোজিনা বিবিকে (৩৫) গ্রেপ্তার করে নওগাঁ জেল হাজতে প্রেরন করেছেন।

 আত্রাই থানা পুলিশের ওসি মোঃ সাহাবুদ্দিন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

নওগাঁর আত্রাইয়ে যুবকের লাশ উদ্ধার, পিতা ও সৎ মা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪