সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে ৩৫০ তম টেষ্টি ট্রিট এর শাখা উদ্বোধন
ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
- আপডেট সময় : ০২:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪০ বার পঠিত
module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 6218; AI_Scene: (-1, -1); aec_lux: 245.80298; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

রাজবাড়ী শহরের শিল্পকলা একাডেমির পাশে পান্নাচত্তরে সমবায় মার্কেটে টিষ্টি ট্রিট এর ৩৫০ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে কেক ও ফিতা কেটে টেষ্টি ট্রিট শাখার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার নাহিদ আহম্মেদ।
এসময় দোয়া ও মোনাজাত করেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আহম্মদ।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী টেষ্টি ট্রিট আউটলেটের পরিচালক মো. শহিদুল ইসলাম,টেষ্টি ট্রিট এর বরিশাল ফরিদপুর জোনের এরিয়া ম্যানেজার মো. সোহাগ হোসেন সহ শহরের গন্য মান্য ব্যক্তি বর্গ।
এ শাখায় মানসম্মত ফাস্টফুড,বেকারী,ডেজার্ট ও বার্থডে আইটেম জাতীয় খাবার পাওয়া যায়।


















