ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময়

শেখ ইয়াসির আরাফাত-সাতক্ষীরা;
  • আপডেট সময় : ১২:০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১২৯ বার পঠিত

আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। সভায় এসিল্যান্ড অফিসের নাজির কাম হিসাব সহকারী শাহিন আলম ও ভিপি সহকারী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এসি ল্যান্ড বলেন, দীর্ঘদিন আশাশুনিতে এসিল্যান্ড না থাকায় অফিসিয়াল অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল।
যে কারণে উপজেলার সাধারণ ভূমি মালিকগণ চরম ভোগান্তির শিকার হয়েছেন। আমি যোগদানের পর থেকে নিয়মিত অফিস পরিচালনা করে আসছি। ভূমি অফিস ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। কোন ভূমি মালিক কোন ভাবেই যাতে ভূমি অফিসে হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারী রাখা হয়ে থাকে।

সভায় সাংবাদিকের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, প্রেসক্লাব সহসভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান আশিক, দপ্তর সম্পাদক শেখ বাদশা।

সভায় প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য জগদীশ চন্দ্র সানা, মুকুল শিকারী, আরাফাত হোসেন, সাংবাদিক বিএম আলাউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময়

আপডেট সময় : ১২:০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪