ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা,আহত-২

কুমারখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪০ বার পঠিত

পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা গ্রামে প্রতিপক্ষে হামলায় ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন ও-ই গ্রামের মোঃ মইনুদ্দিন (৫২) ও তার ছেলে সাইফুদ্দিন ইসলাম। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১২.০০ টার দিকে উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা খয়েরচারা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে নুরুজ্জামানসহ অন্তত ২০ থেকে ২২ জন মিলে মইনুদ্দিন ও তার ছেলের সাইফুদ্দিনের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় সাইফুদ্দিনের মাকেও মারধর করে।

এই ঘটনায় আহত সাইফুদ্দিন বলেন, গত ৪ তারিখে আমাদের উপর হামলা করে। তার পেক্ষিতে থানায় অভিযোগ দিয়েছি। আর এতেই ক্ষিপ্ত হয়ে এই হামলা আজ করা হয়েছে। আমরা সঠিক বিচার চাই।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা,আহত-২

আপডেট সময় : ১০:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪