ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাহিদুল ইসলাম জাহিদ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৯৫ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় আদর্শ গ্রামে জমি জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

আজ ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গড্ডিমারী ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আমরা গড্ডিমারী ইউনিয়নের ৬নং আদর্শ গ্রামের বাসিন্দা। গত ১৯৯৬ সাল থেকে আমরা সেখানে বসবাস করে আসছি। ২০০১ সালে বাংলাদেশ সরকার আমাদের ৮ শতাংশ করে আবাদী জমি হস্তান্তর বা কবুলত দেয়। সেই থেকে আজ অবধী আমরা উক্ত জমি ভোগদখল করে আসছি। কিন্তু গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়ার হুকুমে মনির হোসেন, ফরিদুল ইসলাম শহর, মনছের, নুর ইসলাম, নুর হোসেন, ফজল, মোনতা সহ অনেকে আমাদের আবাদি জমি গুলো জোর পূর্বক দখলে নেয়। যা আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাই কিন্তু আজ অবধি কোন সুরহা পাইনি। এই জমি দখলকারীরা জামায়াত ও বিএনপির লোক পরিচয় দিয়ে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আমাদের ওই এলাকা থেকে উচ্ছেদ করার পায়তারা করছেন। আমরা ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টাসহ স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক সঠিক বিচারের দাবী করছি।

ট্যাগস :

হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪