ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফুলবাড়ীতে বিভিন্ন সড়কসহ দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ১০:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৩৬ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন সড়কসহ দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি দেওয়াল লিখন ও মোছার কার্যক্রম চালাচ্ছে তারা।

সোমবার (১২ আগস্ট) শহর ঘুরে দেখা যায়, কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়।

শিক্ষার্থীরা জানায়, দেওয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো। শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সবার কাছে, দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারি।

এ বিষয়ে শিক্ষার্থী রাকিবুল ইসলাম জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে স্বেচ্ছায় এই দেওয়াল লিখনে অংশগ্রহণ করছে। এটির মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই।

ফুলবাড়ীতে বিভিন্ন সড়কসহ দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪