ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের বাস-ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ২৬২ বার পঠিত

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের আলাদীপুরে বাস-ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

তারমধ্যে একজন ট্রাকের হেলপার সা‌কিব (২০)। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে আলাদীপুর কা‌রিগ‌রি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় বিএম না‌জিমউদ্দিন (৫০) নামে একজনকে ফ‌রিদপু‌র বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, রাজবাড়ী সদর শ্রীপুর মু‌ন্সিপাড়া আহেজ ব্যাপারীর ছেলে রাজু (৪০), বসন্তপুরের বিএম না‌জিম উদ্দিন (৫০), কল্যানপুরের বেলায়েত হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও কু‌ষ্টিয়া আমলার মোহদিয়ার দা‌খিল উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩০)।

জানা‌ গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এক‌টি সিমেন্ট বোঝাই ট্রাক আলাদীপুর কা‌রিগ‌রি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আসলে বিপরীত দিক থেকে ফ‌রিদপুরগামী আমানত শাহ নামের এক‌টি যাত্রিবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আর সড়কের পাশের খালে উল্টে পড়ে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় ট্রাকের হেলপার সা‌কিবের মৃত্যু হয়। আহলাদীপুর হাইও‌য়ে থানার এসআই জুয়েল শেখ দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের বাস-ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪