সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
- আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১০০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে জিহাদ (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
সে উপজেলার বিহারীপুর রেল কলোনী গ্রামের সাদ্দামের ছেলে।
নিহত জিহাদ আত্রাই রেল কলোনীর একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।
রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খেলাধূলা করতে গিয়ে মাদ্রাসা সংলগ্ন জলাসয়ে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভবাককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।




















