ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজিং পাইপ ধ্বংস ও জরিমানা 

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১২৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পিয়ার আলীর মোড় সংলগ্ন কাউয়ালজানি ও তেনাপচা এলাকায় প্রবহমান মরা পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২০০ ফুট পাইপ ধ্বংস ও এক ড্রেজিং মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পিয়ার আলীর মোড় সংলগ্ন কাউয়ালজানি ও তেনাপচা  এলাকায় প্রবহমান মরা পদ্মা নদী হতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় এক ইউপি সদস্য ও এলিট নামে আরেক যুবক। উত্তোলিত বালু বিভিন্ন স্থানে বিক্রি করে চক্রটি হাতিয়ে নিচ্ছিল মোটা অঙ্কের টাকা। এতে করে খালপাড়ের বসতবাড়ী, ভিটেমাটি, ফসলি জমি এমনকি নিকটস্ত প্রাইমারি স্কুল ঝুঁকির মধ্যে পড়েছে। 

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অবৈধ বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২০০ ফুট পাইপ দা দিয়ে কুপিয়ে ছিদ্র করে দেয়া হয় এবং একজন ড্রেজার মালিককে ২০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলার যেকোনো জায়গায় অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। অবৈধভাবে নদী থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এমন কাজে দুইটি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস এবং একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে অপর একজনকে অভিযান পরিচালনাকালীন পাওয়া যায়নি। পদ্মায় তারা আর কখনো ড্রেজিং ব্যবহার করে মাটি, বালু উত্তোলন করতে পারবেনা বলে সতর্ক করা হয়েছে। 

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজিং পাইপ ধ্বংস ও জরিমানা 

আপডেট সময় : ১০:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪