নাগেশ্বরীতে রামখানায় বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের উপর ভূমি দস্যুদের নৃসংস হামলা
- আপডেট সময় : ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১৪৬ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে, একজন বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
ভূমি দস্যুরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেনের ছেলেকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণ হলে, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়, পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
উপজেলার রামখানা ইউনিয়নের সরকারটারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন নিজের জমিতে নিজেই নামতে পারছেন না,নামলেই পাকিস্তানি কায়দায় হামলা ও মারপিট শুরু করে।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম কে মাথায় কুপিয়ে জখম করে এতে কতব্যরত চিকিৎসক মাথায় ৬ টি সিলাই দিয়েও অবস্থার অবনতি দেখলে, রংপুরে রেফার করেন।
ইতিপূর্বে আরো এরকম বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারটি। হামলার শিকার হলেও পায়নি সুবিচার, মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও আজও অবহেলিত অনিরাপদ।
সুবিচার থেকে বঞ্চিত এরকম শতশত মুক্তিযোদ্ধা পরিবার। প্রকাশ থাকে যে, একই গ্রামের কুচক্রী আব্দুল লতিফ মিয়ার কুপরামর্শে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হামলা অব্যাহত আছে।
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গ্রামের দেওয়ানি,আব্দুল লতিফকে অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে পরিবারটি।
বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জানান, হাছেন আলীর ছেলে মাহফুজুর রহমান পলাশ, মৃত হামিদ আলীর ছেলে আলী হোসেন, আলতাফ আলী,শহিদুল ইসলাম, আবুল হোসেন,মৃত কছিমুদ্দিনের ছেলে হাছেন আলী সহ প্রায় ২০/২৫ জন সবাই সঙ্গবন্ধ হয়ে আমাদের উপর মারপিট করেই চলেছে।
তিনি আরও জানান, আমার পরিবারকে এখান থেকে উচ্ছেদ করার পায়তারা করছে দীর্ঘদিন থেকে । এর আগে আরো হামলা করছে আমার উপর। গলা চিপে ধরেছে, পায়ের রগ কেটে দিয়ে, মেরে ফেলার হুমকি ধমকি দেয় প্রতিনিয়ত । অনেক কে বিচার দেই কিন্তু পরে আর কিছুই হয়না। এই অসহায় বীর মুক্তিযোদ্ধা পরিবারটি থানায় অভিযোগ করেও সুফল পাচ্ছেনা বলে তারা জানায়। অথচ ভূমি দস্যুর প্রকাশ্যে হুমকি ধমকি দিয়েই যাচ্ছে, যেন দেখার কেউ নেই।
বার বার হামলার পরেও ন্যায্য বিচার না পাওয়া বীর মুক্তিযোদ্ধার মকবুল হোসেন অশ্রুসিক্ত চোখে বলেন, ৭১ সালে যুদ্ধ করে ভুল করছেন। তা না হলে কিভাবে আমার উপর বারবার হামলা করে? অতি দ্রুত এই স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ভূমি দস্যদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবারটি।



















