সংবাদ শিরোনাম ::
পাংশা সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী
মো:শামীম হোসেন-রাজবাড়ী:
- আপডেট সময় : ০৬:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৩৫৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশা সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে খাদ্য গুদাম পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে গুদামে থাকা চাউলের বস্তা ডিজিটাল মিটার দ্বারা ওজন পরিমাপ করা সহ অফিসের বিভিন্ন নথিপত্র দেখেন।
এ সময় উপজেলা খাদ্য গুদামের সহকারী উপখাদ্য পরিদর্শক হুমায়ন কবীর সহ অফিসের অন্যন্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



















