ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৭৪ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ১২ টায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলায় একই উপজেলার বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দ এলাকার মো. রাজু মিয়াকে (২৫) আসামি করা হয়েছে। মামলার পর রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী শিশুটির বাবা আশরাদ আলী জানায়, মঙ্গলবার (২ জুলাই) বিকাল আনুমানিক ৫ টায় বাড়ি পাশে আমার মেয়ের সমবয়সী এক খেলার সাথীর বাড়িতে খেলতে যায়। সেসময় তাকে না পেয়ে বাড়িতে ফিরে আসতে থাকে। পথে ওই যুবকের দোকানের সামনে দিয়ে আসার সময় আমার শিশু কন্যাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কোনো লোকজন না থাকায় আমার শিশু কন্যাকে ধর্ষণ করে।

পরে ছাড়া পাবার পর আমার শিশু কন্যা কান্নাকাটি করতে থাকে এবং পাশেই আমার বাড়ির উঠানে এসে জ্ঞান হারিয়ে ফেলে। এতে ৬ বছর বয়সী আমার শিশু গুরুতর আহত হয়ে রক্তক্ষরণ হতে থাকে। এসময় তাকে বাড়ির নিকটবর্তী এক ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি এবং এখনো তার চিকিৎসা অব্যহত আছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান বলেন, কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু কন্যার পিতা বাদী হয়ে মামলা করেছেন। ওই শিশু এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হবে। আজ শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪