ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৬৬ বার পঠিত

দিনাজপুর সদর উপজেলার নাবিল পরিবহন ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন।

তিনি বলেন, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ও বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল কোচের অজ্ঞাত হেলপার নিহত হন। পরে আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশুসহ দুজন মারা য়ায়। হাসপাতালে আহত ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কবলিত কোচ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

আপডেট সময় : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪