ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাস্তার ধারে পরে আছে জিন্দালাশ

মো: আল-আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৯:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৩৭৫ বার পঠিত

মারাত্বক অসুস্থ অবস্থায় ৬ বছর আগে রাস্তার পাশে ফেলে গেছেন স্বজনরা! সেই থেকে তিনি সেখানেই পরে আছেন। সেখানে থাকেন, সেখানে খান। প্রস্রাব পায়খানা সেখানেই করেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে দুর্গন্ধে এখন তার কাছে মানুষ যেতে পারে না!
বেঁচে থেকেও তিনি যেন জিন্দা লাশ!

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলছিন্নাহ গ্রামের মরহুম বুছা মিয়ার বড় ছেলে আবু বক্কর ওরফে বাক্কার (৫৫) এর আজ এমন করুণ পরিণতি!

জানা যায়, পেশায় একজন দিন মজুর। তারও ছিল ছোট্ট একটি সংসার। ১০ বছর আগে তিনি হঠাৎ টাইফয়েডে আক্রান্ত হন। সেকারণে সঠিক চিকিৎসা না পাওয়ায় তার হাত গুলো পঙ্গু হয়ে যায়। বন্ধ হয়ে যায় উপার্যন। কিছুদিন পর অসুস্থ স্বামীকে ফেলে অন্যত্র ঘর বাঁধে স্ত্রী। দুইটি ছেলে অচল বাবাকে ফেলে চলে যায় ঢাকায়। এই অবস্থায় ৪ বছর তাকে দেখা শোনা করে ছোট ভাই আঃ জলিল। তাকে খাবার তুলে খাওয়াতে হয়, ধরে ধরে প্রস্রাব পায়খানায় নিতে হয়। অনেক সময় ঘরেই প্রস্রাব পায়খানা করে ফেলে। সেগুলো তাকে পরিস্কার করতে হয়।

এমনি এক বিতৃষ্ণায় ৬ বছর আগে বাক্কারকে জামালপুর -দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ শিমুলতলি মোড়ে রাস্তার পাশে এক ছাপড়া ঘরে রেখে যায় ছোট ভাই । সেই থেকে তিনি রোদ বৃষ্টি ঝড়ে, শীতে গরমে এখানেই পরে আছেন। মাঝে মধ্যে ছোট ভাই খাবার দিয়ে যায়। মাঝে মধ্যে অন্যরা দেয়। আবার কখনও না খেয়েও থাকেন। তার কষ্টের শেষ নাই।

বর্তমানে তিনি চোখেও দেখে না। যেখানে থাকেন সেখানেই খান, সেখানেই প্রস্রাব পায়খানা করেন। কত বছর যাবত যে গোসল করেন না তা আল্লাহই জানেন। এখন দুর্গন্ধে তার কাছেই যাওয়া যায় না। এমন দিন যেন আল্লাহ কাউকে না দেন।

আফসোস এতদিন রাস্তার ধারে পড়ে থেকেও অভাগা বাক্কার কোনো মানবাধিকার সংস্থা বা অন্য কোনো সেবামূলক সংস্থার বা পাশেই মালঞ্চ বৃদ্ধাশ্রমের নজড়ে পড়েনি ! একমাত্র মৃত্যুই যেন তার মুক্তি!

ট্যাগস :

রাস্তার ধারে পরে আছে জিন্দালাশ

আপডেট সময় : ০৯:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩