কালুখালীতে দূর্বৃত্তের হামলায় স্কুল শিক্ষক হাসপাতালে
- আপডেট সময় : ০৫:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৮২ বার পঠিত

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দূবৃত্তের হামলায় স্কুল শিক্ষক হাতুড়ি পেটায় গুরুত্বর আহত হয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে।
জানা গেছে গত কাল রবিবার দুপুরে মাহাত্তাব বিশ্বাসের দোকানে বৃষ্টির জন্য দাড়ায় খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক । আব্দুর রাজ্জাক মন্ডল বৃষ্টির জন্য কিছুক্ষন অপেক্ষা করার পরে কোন কিছু বুঝে ওঠার আগেই অর্তকিত হামলা চালায় একই এলাকার চঞ্চল দেওয়ান,মফিজ রহমান ও বোয়ালিয়া গ্রামের সজীব।
আহত অবস্থায় স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডল কে উদ্ধার করে স্থানীয় লোক জন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সংবাদ পেয়ে কালিকাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী মধু, ইউ পি সদস্য মোঃ ইকবল হোসেন এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ হাসপাতালে আসে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানায়।
এ বিষয়ে আহতের স্ত্রী শারমিন নাহার বীথী কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আহতের স্ত্রী বলেন জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মাঝে মধ্যেই আমাদের সবাইকে ভয়ভীতি, বিরক্ত, গালাগালি করতো মফিজ রহমান।
গতকাল এরই ধারাবাহিকতায় এ হামলা চালিয়েছে। তিনি আর ও বলেন আমি পরিবার নিয়ে সঙ্কায় আছি যে কোন সময় বড় ধরনের হামলা চালাতে পারে। হাসপাতালে ভর্তি হয়েও নিরাপদে নেই আমরা, এখানেও লোকজন নিয়ে এসে আমাদের ভয় দেখাচ্ছে এই মফিজ রহমান ও চঞ্চল দেওয়ান।
এ ব্যপারে কালুখালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই সোহেল এর সাথে কথা হলে তিনি বলেন,এ ব্যাপারে একটি অভিযোগ হয়েছে।মামলা প্রক্রিয়াধীন।বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।



















