ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মায়ের সাথে গোসলে এসে পদ্মা নদীতে ৫ বছরের শিশু নিখোঁজ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ১৫৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ নং ফেরিঘাটে মো. তুহিন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

সে গোসল করতে তার মায়ের সাথে নদীতে এসেছিল।

১৬ জুন রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের সাহাদৎ মেম্বার পাড়া নিবাসী আমিরুল ইসলাম ও তাছলিমা বেগমের কনিষ্ঠ ছেলে তুহিন। দুই ভাই ও এক বোনের মধ্যে তুহিন সবার ছোট।

নিখোঁজ তুহিনের মা তাছলিমা কান্না জড়িত কণ্ঠে প্রলাপ করে বলেন, বড় ছেলে ঢাকা থেকে এসেছে। ওর পরনের প‍্যান্ট দুটো ময়লা দেখে নদীতে ধৌত করতে গেলে আমার কলিজার টুকরা (তুহিন) গোসল করার জন‍্য আমার সাথে যায়। কিন্তু আমার চোখের আড়ালে কখন যে সে পানিতে পড়ে গেছে তা আর টের পাই নি।

এদিকে খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল ও মানিকগঞ্জ থেকে ডুবুরি ঘটনাস্হলে আসেন।

তারা রাত সারে ৭ টা পর্যন্ত উদ্ধার কাজ তৎপরতা চালায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ঈদের একদিন আগে এমন একটি মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক। আমি সরেজমিন ভিকটিম পরিবারের পাশে থেকে শিশুটির উদ্ধার তৎপরতায় সর্বাত্মক সহযোগিতা করি। তবে নদীতে স্রোত থাকায় আজকে উদ্ধার কাজ সফল হয়নি। আগামীকাল সকালে আবারো উদ্ধার কাজ শুরু করা হবে।

মায়ের সাথে গোসলে এসে পদ্মা নদীতে ৫ বছরের শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৯:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪