ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফের ভেসে এসেছে ১০ ফুট লম্বা মৃত্যু ডলফিন

মোঃ মেহেদী হাসান সোহাগ-কুয়াকাটা(পটুয়াখালী):
  • আপডেট সময় : ০৮:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১২৮ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের দেখা মিলল একটি ১০ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত্যু ডলফিন ভেসে এসেছে। । শুক্রবার(১৪জুন) সকালে জোয়ারে পানিতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্নে পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ডেউয়ের সাথে তীরে আসতে দেখি ডলফিনটিকে।দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে।এর শরীরে আঘাতে চিহ্ন দেখা যাচ্ছে। পরে আমি বনবিভাগ ও ইকো-ফিসকে খবর দেই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারনগুলো বের করা হয়।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।

ফের ভেসে এসেছে ১০ ফুট লম্বা মৃত্যু ডলফিন

আপডেট সময় : ০৮:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪