ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় অস্বাভাবিক ভোট বৃদ্ধি ও ৫টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের দাবীতে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ২৫৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ৫ টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট বৃদ্ধির প্রতিবাদ ও ওই কেন্দ্র গুলোতে পুনঃরায় ভোট গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরাজিত মটরসাইকেল প্রতিকের প্রার্থী শেখ কামরুল ইসলাম টিপু।

সোমবার দুপুরে তার নিজস্ব কার্যালয়ে প্রাথী শেখ কামরুল হাসান টিপু লিখিত বক্তব্য পড়ে শোনান।
লিখিত বক্তব্যে তিনি বলেন,তিনি ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৭ টি কেন্দ্রের মধ্যে প্রতিপক্ষ প্রার্থী চিংড়ি মাছ প্রতিকের আনন্দ মোহন বিশ্বাসের নিজস্ব ৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ের মধ্যে ৮ টিতে জিতেছেন। বাকী ৩ টিতে অস্বাভাবিক ভোট কারচুপি করে জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।

যাতে সহযোগিতা করেছে নির্বাচনের কেন্দ্রে  দায়িত্বে থাকা কর্মব্যক্তিরা।
যেসব কেন্দ্রের অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিমনগর কে আর আর মাধ্যমিক বিদ্যালয়, রেজাকপুর কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়,রেজাকপুর হাওলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,(পুরাতন ভবন),হাওলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন),কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ( কলেজ ভবন)। মটরসাইকেল প্রতীকের প্রার্থী শেখ কামরুল হাসান টিপুর এজেন্টদের কাছে রেজাল্ট শীট দেয়া হয়নি এবং ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়। এব্যাপারে সহকার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে গেলে সেটাও তিনি নেননি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমার দপ্তর থেকে অভিযোগের রিসিভ কপি দেয়া হয়েছে। অভিযোগ টা সঠিক নয়। ভোট কারচুপির বিষয়টি আমার জানা নেই। রিটার্নিং অফিসার স্যার বা সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন তারাই ভাল বলতে পারবেন। তবে ভোট অবাধ,সুষ্ঠু, ও নিরপেক্ষ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, খুলনা ডে-নাইট কলেজের অধ্যক্ষ সাখেরা বানু,পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষকা (অবঃ) সুরাইয়া আক্তার বানু ডলি, যুবলীগ নেতা অহিদুজ্জামান মোড়ল আব্দুল খালেক প্রমুখ।

পাইকগাছায় অস্বাভাবিক ভোট বৃদ্ধি ও ৫টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের দাবীতে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪