রাজবাড়ী ১৯ বছর পর পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত- সভাপতি তোফাজ্জেল,সম্পাদক পাভেল
- আপডেট সময় : ০৯:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৪৩৯ বার পঠিত

১৯ বছর পর রাজবাড়ী পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দ্বিবার্ষিক এ কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তোফাজ্জেল হোসেন মিয়া।তিনি ভোট পেয়েছেন ২৩ টি ও ২৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এমএ খালেদ পাভেল।
রাজবাড়ী পৌর বিএনপরি দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর বিএনপির ২০২৪ কাউন্সিল অনুষ্ঠানে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত করা হয়।
এসময় সিনিয়র সহ সভাপতি -১ পদে ২৩ ভোট পেয়ে হাসমত আলী খান বিজয়ী হন।এছাড়া যুগ্ন সাধারন সম্পাদক-১ হিসেবে ২৩ ভোট পেয়ে আব্দুর রব নির্বাচিত হন।২৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আকমল চৌধুরী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ,,যুগ্ন সম্পাদক রেজাউল করিম পিন্টু প্রমূখ।
দীর্ঘ ১৯ বছর পর দ্বি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে পৌর বিএনপির নেতা নির্বাচিত করা হয়।
গত ২০০৫ সালে কাউন্সিলের মাধ্যমে পৌর বিএনপির সভাপতি হন মঞ্জুরুল আলম দুলাল ও সাধারন সম্পাদক হন এহসানুল করিম হিটু।



















