সংবাদ শিরোনাম ::
রাজবড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালিত
ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
- আপডেট সময় : ০৭:৩২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১১৮ বার পঠিত

রাজবড়ীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও তবারক বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলা জেলা জাতীয়তাবাদী দল ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদ জেলা বিএনপি রাজবাড়ী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম পিন্টু – জেলা বিএনপির যুগ্ন , পৌর বিএনপি আহব্বায়ক মাহবুব আলম দুলাল,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের, সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমূখ।



















