ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আমদানি বৃদ্ধি পাওয়ায় হিলিতে দাম কমেছে কাঁচা মরিচের

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১১৭ বার পঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পেয়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে দেশীয় কাঁচা মরিচের কেজিতে দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।

২৯ মে, বুধবার দুপুরে হিলি স্থলবন্দর ও বাজার ঘুরে দেখা যায়, একসপ্তাহ আগে দেশীয় প্রতিকেজি কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে। আর আজ সেই কাঁচা মরিচ মানভেদে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বন্দরের আমদানিকৃত কাঁচা মরিচ পাইকারী ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কয়েক দিন আগে বাজারে সরবরাহ কমের অযুহাতে হঠাৎ করে হিলিতে কাঁচামরিচের বাজার অস্থির হয়ে ওঠে। দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়। এমন দেশের বাজারে কাঁচা মরিচের দাম সহনশীল রাখতে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। এরপর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমেছে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা ফারুক হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে প্রচণ্ড রোদের কারণে কাঁচামরিচ উৎপাদন কমে যায়। তাই বাজারে সরবরাহ কম ছিল। মোকামে বেশি দামে কিনতে হয়েছিল। তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়েছে। এখন ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। তাই দাম কমে এসেছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, অনুমতি পাওয়ার পর গেলো বৃহস্পতিবার (২৩ মে ) বিকেলে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এখন প্রতিদিনই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে। যেহেতু কাঁচা মরিচ পচনশীল পণ্য সেহেতু কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণ ও দেশের বাজারে দ্রুত সরবরাহের জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে পানামা কর্তৃপক্ষ। এতে বন্দর থেকে সরকারের রাজস্ব আয় যেমন বেড়েছে, তেমনি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের দৈনন্দিন আয়ও বেড়েছে।

হিলি কাষ্টমস সূত্রে জানা গেছে, গেলো বৃহস্পতিবার ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত ভারতীয় ২২টি ট্রাকে ২১২ মেট্রিক টন ২০০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

ট্যাগস :

আমদানি বৃদ্ধি পাওয়ায় হিলিতে দাম কমেছে কাঁচা মরিচের

আপডেট সময় : ০৫:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪