ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আসছে কোরবানির ঈদ, বাড়ছে ফ্রিজের চাহিদা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১৫৮ বার পঠিত

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একমাস। প্রতিবছর কোরবানির পশুর মাংস রাখার জন্য  ফ্রিজ কেনার হিড়িক পড়ে। কিন্তু এবারও এর ব্যতিক্রম হয়নি। দিনাজপুরে এবারও ফ্রিজের চাহিদা বেড়েছে। তবে, এই অঞ্চলের কৃষকের সংখ্যা বেশি। তারা বলছেন, এখনো মাঠে ধান। সেই ধান কাটা শেষ করে বিক্রি করতে পারলেই তবে তাদের হাতে টাকা  আসেছে। এর আগে ফ্রিজ কেনা নিয়ে তাদের ভেতর অনিশ্চয়তা বিরাজ করছে।   

বিরামপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের মো. লিয়াকত আলী বলেন, ‘ভেবেছিলাম এবার কোরবানির ঈদের আগে একটা ফ্রিজ কিনবো। কিন্তু এখনো ধান কাটা শেষ হয়নি। তাই ফ্রিজ কেনার ইচ্ছে থাকলেও কিনতে পারছি না। তবে শেষ পর্যন্ত কী হয়, বলতে পারছি না।’

লিয়াকত আলী আরও বলেন, ‘কিছু ধান কাটা হয়েছে। কিন্তু দুই ছেলে-মেয়ের কলেজে ভর্তির টাকা জমা রেখেছি। আর যে ধান মাঠে আছে । মনে হচ্ছে না সেগুলো ঈদের আগে কাটা সম্ভব হবে। তারপরও ইচ্ছে আছে, কিছু টাকা জমা দিয়ে কিস্তিতে হলেও একটি ফ্রিজ কিনবো। পরে ধীরে ধীরে কিস্তি পরিশোধ করবো।’ 

আরেক ক্রেতা হিলির বৈগ্রামের মো. হাসমত আলী বলেন, ‘কিস্তিতে একটি দেশি ব্র্যান্ডের  ফ্রিজ কিনেছি। সামনে কোরবানির ঈদ। তাই কোরবানির পশুর মাংস রাখার জন্য একটু কষ্ট হলেও ফ্রিজটি কিনলাম।’ 

হাসমত আলী আরও বলেন, ‘ফ্রিজ দোকানি  বলেছেন, ৩ মাসের মধ্যে টাকা পরিশোধ করতে পারলে অতিরিক্ত টাকা দিতে হবে না। আর ৩ মাস পার হলে নির্ধারিত দামের চেয়ে কিছু টাকা বেশি দিতে হবে।’

একটি ইলেক্ট্রনিক্স ব্র্যান্ডের শো-রুমের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মো. শাহিন হোসেন। তিনি বলেন, ‘গেলো বছর ভালোই ফ্রিজ বিক্রি হয়েছিল। কিন্তু এবার বিক্রি নেই বললেই চলে। কোনো দিন একটি আবার কোনো দিন একটি ফ্রিজও বিক্রি হচ্ছে না।’

শাহিন হোসেন আরও বলেন, ‘এখনো তো কোরবানি ঈদের প্রায় মাস খানেক বাকি আছে। কৃষকের ধান কাটাও শেষ হয়নি। আশা করছি, হয়তো আর কয়েকদিন পরে ফ্রিজ বিক্রির চাপ একটু বাড়তে পারে।’

আসছে কোরবানির ঈদ, বাড়ছে ফ্রিজের চাহিদা

আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪