ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ২৮৩ বার পঠিত

শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

২৮ মে, মঙ্গলবার এ উপলক্ষ্যে সকাল এগারোটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রহমানসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাহিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হিলিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

আপডেট সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪