সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ, বাড়িঘর ও রাস্তাঘাট
মনির হোসেন রাজ্জাক - মোরেলগন্জ (বাগেরহাট) :
- আপডেট সময় : ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১৭০ বার পঠিত

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। রবিবার দিবাগত রাত ১২ টা থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কয়েক হাজার লোক সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছেন। মধ্যরাতের জলোচ্ছ্বাসে ডুবেছে গোটা উপজেলা। সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে বহুরবুনিয়া অভিমুখের রাস্তাটি সম্পুর্ন যোগাযোগ বিছিন্ন হয়ে পানি বন্দী হাজারও কর্মজীবী মানুষ।
এ সম্পর্কে সোমবার সকালে কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ঝড় এখনো চলছে। রাস্তাঘাট সবকিছু ২-৩ ফুট পানির নীচে রয়েছে। কারো সাথে যোগাযোগ করা যাচ্ছেনা।
তাই ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করতে সময় লাগবে। তবে, মৎস্য, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগখাতে সর্বোচ্চ ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




















