ডুমুরিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২০৪ বার পঠিত

খুলনার চুকনগরে “পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে কে সামনে রেখে খর্ণিয়া হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার ২৫ মে) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া হাইওয়ে থানা চত্তরে, খর্ণিয়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ হাসানুর রহমানের সভাপতিত্বে ও উপ পুলিশ পরিদর্শক এস আই মুনশি পারভেজ হোসেনের সঞ্চলানায় এ ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহোল আমিন, স্ংবাদিক আক্তারুজ্জামান লিটন, ইব্রাহিম হোসেন,জাহাঙ্গীর আলম মুকুল, চুকনগর যৌথ দৃর্ঘটনা প্রতিরোধ কমিটির কোষাধ্যক্ষ মোঃ মমিনুর রহমান টুটুল,চুকনগর আঞ্চলিক বাস মালিক সমিতির আব্বাস পরিবহের স্বত্বাধিকারী আলী আজগর অনন্ত, স্থানীয় বাস মলিক, চালক,থ্রিহুইলার চালক,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ মোঃ হাসানুর রহমান বলেন পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।



















