ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জাল মিউটেশন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা; নায়েব ও সার্ভেয়ারকে শোকজ

মোঃ ইমরান হোসেন-বটিয়াঘাটা:
  • আপডেট সময় : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৭৮ বার পঠিত

বটিয়াঘাটায় বাতিল করা মিউটেশনের তথ্য গোপন করে পুনরায় মিউটেশন করার অপরাধে ৩জনকে অর্থ জরিমানা করেছে বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান। সুত্রে প্রকাশ, রবিবার বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া এলাকার কিরন চন্দ্র মন্ডলের পুত্র সুধীর মন্ডল ও দেবাশীষ মন্ডল এবং উপজেলার জলমা এলাকার শিবপদ বিশ্বাসের পুত্র পিয়াল বিশ্বাস বাতিল করা মিউটেশনের তথ্য গোপন করে পুনরায় মিউটেশন করে।  

বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪ এর চ ধারায় ৪/২ এ ৩ জনকে ১০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জলমা ভূমি অফিসের নায়েব জগন্নাথ ঘোষ ও সার্ভেয়ার ইব্রাহিম খলিলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান।

জাল মিউটেশন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা; নায়েব ও সার্ভেয়ারকে শোকজ

আপডেট সময় : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪