ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে আনারস প্রতিকের প্রার্থী নওয়াব আলীর উঠান বৈঠক
- আপডেট সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১৪৬ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আনারস প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী,প্রচার প্রচারনা, উঠান বৈঠক, মতবিনিময় সভা করেছেন ।
শুক্রবার রাতে মিজাবপুরের ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির আয়োজনে,দুর্গা মন্দির প্রাঙ্গনে আনারস প্রতিকের প্রার্থী নওয়াব আলীর উঠান বৈঠকে অংশ নেয় ভোটার ও এলালাবাসি।
এসময় আনারস প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী উপস্থিত ভোটারদের কাছে ২১ মে ভোট চান।তিনি এ নির্বাচনে বিজয়ী হতে পারলে সাধারন মানুষের জন্য কাজ করবেন।উপজেলার যাবতীয় সরকারী বরাদ্দ জনগনের মাঝে সঠিক বন্টনের কথা জানান তিনি।এসময় ভোটারদের কাছে আনারস প্রতিকে ভোট চান তিনি।
উঠান বৈঠকে আরো বক্তৃতা করেন ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে সভাপতি শ্রীকান্ত কুমার বিশ্বাস রাহুল,এ্যাডভোকেট মোস্তফা কামাল কবির, হেদায়েত মওলা লাল,প্লাবন মেম্বার,৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর, প্রমূখ।



















