ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় ২১বছর পর ৫৫টি পরিবার পেল নতুন যাতায়াতের রাস্তা আনন্দে মিষ্টি বিতরণ

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১২৩ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীতে অবশেষে ২১বছর পর  ৫৫ টি পরিবারের জন্য যাতায়তের নতুন রাস্তা নির্মিত হয়েছে। এ আনন্দে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদের দক্ষিণ ও পুর্বপাশে বসবাসরত ৫৫টি পরিবার ২১বছর পর যাতায়তের জন্য পেলো নতুন রাস্তা। এত বছর যাবৎ তারা ইউনিয়ন পরিষদের মাঠ ও পাবলিক কবরখানা দিয়ে খালপার হয়ে যাতায়াত করতো। এলাকাবাসী দীর্ঘদিনের এ দাবী আদায় থেকে বঞ্চিত ছিল বলে তারা জানায়। সম্প্রতি এলাকাবাসীর দাবী ও গণ স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু ৬ই মে কর্মসৃজন কর্মসূচির লোক দিয়ে খালের উপর দিয়ে নতুন রাস্তা নির্মান করেন। যার দৈর্ঘ্য ৫০০ ফুট ও প্রস্থ ১০ ফুট। ফলে ৫৫ টি পরিবারের প্রায় শতাধিক লোকের নতুন রাস্তা দিয়ে চলাচলে সুযোগ সৃষ্টি হয়েছে। এ কারণে তারা নিজেরাই মিষ্টি বিতারণ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদকে। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গাউসুল হক বলেন ৫৫ টি পরিবার ২১ বছর যাবৎ রাস্তা ছাড়াই এলোমেলো চলাচল করতে চরম ভোগান্তি ভোগ করেছে।

গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বলেন,আমি তাদের কষ্ট অনুভব করেছি।কিছু বাঁধা  বিঘ্ন থাকায় রাস্তাটি নির্মাণ করতে বিলম্ব হয়েছে।তবে এটা হওয়াতে কবরখানার পবিত্রতা রক্ষা ও ইউনিয়ন পরিষদ সুরক্ষা রাখার পথ উম্মুক্ত হয়েছে।

পাইকগাছায় ২১বছর পর ৫৫টি পরিবার পেল নতুন যাতায়াতের রাস্তা আনন্দে মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪