ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাতক্ষীরা সুন্দরবনে কুমিরের অক্রমনে এক মৌয়াল আহত

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা)
  • আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৯১ বার পঠিত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কুমিরের আক্রমনে মোঃ কুদ্দুস গাজী (৫৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সুন্দরবনের কলাগাছিয়া নদীতে ঘটনাটি ঘটে। সহযোগীদের সহায়তায় সোমবার সন্ধ্যায় এলাকায় ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়।

আহত কুদ্দুস গাজী উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। মধু সংগ্রহের জন্য বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাশ(অনুমতিপত্র) নিয়ে গত ২ মে তাদের ছয় সদস্যের দলটি সুন্দরবনে যায়। আহত কুদ্দুস গাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার শিকার কুদ্দুস গাজী জানান রবিবার দুপুরে মধু সংগ্রহের পর তারা ছয়জন সুন্দরবনের মধ্যে কলাগাছিয়া নদীতে গোসল করছিলেন। একপর্যায়ে পানির মধ্য দিয়ে আসা একটি কুমির তার হাত কামড়ে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় নিজে শরীরে শক্তি না পেলেও তার পাশে থাকা সহযোগীরা দুই পা ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে অন্যরা পানির মধ্যে কয়েক মিনিট টানা হেঁচড়ার পর কুমির তাকে ছেড়ে দিয়ে চলে যায়।
ছয় সদস্যের মৌয়াল দলের নেতা বক্স গাজী বলেন, তারা দ্বিতীয় দফায় মধু কাটতে গত ২ মে বৃহস্পতিবার সুন্দরবনে যায়। রবিবার দুপুরে সহযোগী মৌয়াল কুদ্দুস গাজীকে কুমির আক্রমন করায় তাড়াহুড়া করে তারা লোকালয়ে ফিরে এসেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত ডাঃ শাকির হোসেন জানান ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। কুমিরটি বাম হাত কামড়ে ধরায় একাধিক স্থানে ক্ষত তৈরী হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান সোমবার রাতে পাশ (অনুমতি)স্যারেন্ডার করতে আসা কুদ্দুস গাজী কুমিরের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে পুনরায় বনবিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাতক্ষীরা সুন্দরবনে কুমিরের অক্রমনে এক মৌয়াল আহত

আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪