ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে ওয়াসার প্রকৌশলীসহ ৫জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৭০ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রকাশ্যে দিবালোকে ইলেকট্রনিক্স করাত দিয়ে গাছ চুরির অভিযোগে ঢাকা ওয়াসার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল আমিন সহ ৫জনের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে মামলা হয়েছে।

রাজবাড়ীর ৪নং আমলী আদালতের বিচারক মৌসুমী সাহার নির্দেশে সোমবার বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়েছে।
উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুর রহমান বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত মোয়াজ্জেম শেখের ছেলে ঢাকা ওয়াসার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল আমিনের নির্দেশে শহিদুল্লাহ মুন্সীর নেতৃত্বে আহসান ওরফে আহো, রাজীব মন্ডল, সাঈদ ফকির সহ ৪০-৪৫জন গত ২০ এপ্রিল বিকেল ৩টার দিকে ইলেক্টনিক্স করাত দিয়ে ৩০ বছর বয়সী একটি তাল গাছ, একটি বড় আম গাছ ও একটি মেহগনি গাছ চুরি করে।
মামলার বাদীপক্ষের আইনজীবি এ্যাড. গোলাম মোস্তফা বলেন, আদালতে মামলা দায়ের করলে রাজবাড়ীর ৪নং আমলী আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে (এফ আই আর) করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে সোমবার মামলা রেকর্ড হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীতে ওয়াসার প্রকৌশলীসহ ৫জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪