ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল ইসলাম ও শ্রেষ্ঠ তদন্ত ওসি লুৎফর রহমান নির্বাচিত

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১০৬ বার পঠিত

নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম,ও জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচিত হয়েছেন একই থানা পুলিশের তদন্ত ওসি লুৎফর রহমান।

সোমবার (১৩ মে) নওগাঁ জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা মিটিংয়ে বিগত মাসের সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ তদন্ত ওসি হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয় তাদেরকে।
ওসি জহুরুল ইসলাম ও তদন্ত ওসি লুৎফর রহমান আত্রাই থানায় যোগদানের পর কৃতিত্বের সাথে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত মালামাল উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, ও তদন্ত ওসি লুৎফর রহমান বলেন, বিগত মাসে মাদক উদ্ধার, বিভিন্ন সিআর ওয়ারেন্ট তামিলের জন্য সার্বিক কার্যক্রম মূল্যায়নে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ রাশিদুল হক বিপিএম আমাদেরকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও তদন্ত ওসি হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন। আমরাদের আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা। মানুষের জন্য সব সময় কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ গাজিউর রহমান পিপিএম, প্রশাসন ও অর্থ নওগাঁ। (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নওগাঁসহ জেলা পুলিশের বিভিন্ন দফতরের অফিসার বৃন্দু।

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল ইসলাম ও শ্রেষ্ঠ তদন্ত ওসি লুৎফর রহমান নির্বাচিত

আপডেট সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪