বালিয়াকান্দিতে ঝরে পড়া শিক্ষার্থীদের বার্ষিক ক্রিয়া – সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৮৯ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ঝড়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(১১ ও ১২ ই মে) শনিবার ও রোববার সকালে বালিয়াকান্দি জামালপুর ইউনিয়নের নটাপাড়া হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজার মো: আজমল হোসেনের সঞ্চালনায়, জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের সদস্য মো: মোস্তাফিজুর রহমান রানার সভাপতিত্বে হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব কুমারেশ মন্ডল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল শিক্ষার্থীর অভিভাবক সহ আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সুপারভাইজার – সুমন দাস, শহিদুল ইসলাম (আক্কাচ) ও তারেকুর রহমান।
দিনব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অত্র বিদ্যালয়র শিক্ষিকা লাবনী সরকার। পুরস্কার বিতরণ শেষে সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।



















