ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২৫

মোঃ ওয়াজকুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৯৯ বার পঠিত

হিলি-দিনাজপুর আঞ্চলিক সড়কে হিলির দিকে ছেড়ে আসা আজমেরি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধানকাটা শ্রমিকসহ প্রায় ২৫ জনের আহত হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার এসআই শামীম হোসেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটি চৌকস দল পৌঁছে যায়। পরবর্তীতে জানা যায়, দিনাজপুর থেকে হিলির দিকে ছেড়ে আসা আজমেরি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ডাঙ্গাপাড়া পুলিশ বক্স এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

এসময় বাসে থাকা যাত্রী ও ধানকাটা শ্রমিক সহ ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারি পলাতক রয়েছে বলে জানান তিনি।

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২৫

আপডেট সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪