ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৯৭ বার পঠিত

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মোস্তফা কামাল অদ্য বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আসামির উপস্থিতিতে এই মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণ করেন উপজেলার জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাভলু মিয়া ওরফে লয়েট পরে এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর লয়েটকে জেল হাজতে ছিলেন।

এদিকে লয়েটের মা ও বাবা সাথী নামে ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকি সহ নানান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমনকি সাথীর নামে বিভিন্ন রকম কুৎসা রটাতে থাকেন। উক্ত সাথী আক্তার এহনো অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বিষপান করে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাথীর বাবা মোঃ মনছুর আলী বাদী হয়ে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। যা এখনও বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।আশা করি ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালত তা বহল রাখবেন এবং আসামির শাস্তি নিশ্চিত হবে।

ট্যাগস :

ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪