ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জামালপুরে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করায় পোলিং কর্মকর্তা প্রত্যাহার

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৬:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১২১ বার পঠিত

জামালপুর সদর উপজেলা নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহণ চলছে। কয়েকটি ভোটকেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

এদিকে পছন্দের প্রার্থীর পক্ষে ভোটারকে ভোট দিতে বাধ্য করায় মো. জাহিদুল ইসলাম নামে এক পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২নং কক্ষ থেকে প্রিজাইডিং কর্মকর্তা তাকে প্রত্যাহার করেন।

প্রত্যাহারকৃত পোলিং কর্মকর্তা জাহিদুল ইসলাম নান্দিনা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শী ও ভোটাররা জানান, ভোট দেওয়ার সময় পোলিং কর্মকর্তা জাহিদুল ইসলাম গোপন কক্ষে গিয়ে তার নিজস্ব পছন্দের প্রার্থীর পক্ষে দুইটি বাটন চাপতে বলেন। এসময় প্রিজাইডিং কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়েন ভোটাররা। শেখ ফকরুল হুদা নামের ভোটার তখন জানতে চান যে, তার ভোটের কী হবে। এসময় প্রিজাইডিং কর্মকর্তা সদুত্তর দিতে না পারলে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে প্রিজাইডিং কর্মকর্তা কোরবান আলী পোলিং কর্মকর্তা জাহিদুল ইসলামকে প্রত্যাহার করতে বাধ্য হন।

এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ভোটারদের অভিযোগের প্রেক্ষিতে ওই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস :

জামালপুরে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করায় পোলিং কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় : ০৬:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪