ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচন ৩ পদে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল”

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ১০:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৯৭ বার পঠিত

রংপুরের গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন- গংগাচড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম রানা , বেতগাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান প্রামানিক লিপ্টন, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র জ্যৈষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জিল্লুর রহমান, গঙ্গাচড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা আনোয়ারুল ইসলাম, জাপা নেতা মোস্তাফিজুর রহমান, টিকাদার কামেল শেরাফি মাহবুব, টিকাদার রেজাউল করিম, ইন্জিনিয়ার সাইদুজ্জামান। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫জন  তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাবিবা আক্তার, নোহালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য মিনা বেগম, পারভীন বেগম,নাছিমা আক্তার নাছি।  

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ৮ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম ফারুক, উপজেলা তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ গংগাচড়া উপজেলার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, বাবু চৌধুরী, নিখিল চন্দ্র, বেলাল হোসেন, কৃষ্ণচন্দ্র মহন্ত, আনোয়ারুল ইসলাম।এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। 
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপে গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহণ ২৯ মে।

ট্যাগস :

গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচন ৩ পদে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল”

আপডেট সময় : ১০:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪