তীব্র তাপদাহে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ করেন যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা দল
- আপডেট সময় : ০২:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৩৯১ বার পঠিত

সারাদেশের ন্যায় পাহাড়ের বুকেও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। যতোই দিন যাচ্ছে ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত।
অনাবৃষ্টি আর গ্রীষ্মের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কাঠফাটা রোদে রাস্তাঘাটে চলাচল করা পথচারী, অটোরিক্সা, বাস, মোটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের চলাচলকারী যাত্রী ও চালকদের মাঝে তৃষ্ণা নিবারনের জন্য শরবত বিতরণ করেছেন যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চ এর মাটিরাঙ্গা উপজেলা দল।
সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা চত্তরে পুলিশ বক্সের সামনে থেকে যুব রেড ক্রিসেন্টের মাটিরাঙ্গা দলের সেচ্ছাসেবকদের শরবত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আব্দুল মালেক সহ যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আব্দুল মালেক বলেন, তীব্র তাপদাহে তৃষ্ণার্ত প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্টের উদ্যেগে
শরবত বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


















