ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৪৪ বার পঠিত

বৃষ্টি না হওয়ায় তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশি কষ্টে আছেন জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ, এবং কৃষকের ফসলি জমি। এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য আজ সোমবার ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় মহান আল্লাহর দরবারে এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য দুই রাকাত ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার ২৯ এপ্রিল সকাল ৯টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাশে হেলিপোর্ট মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়। নামাজে ইমামতি করেন মওলানা আবুল কাসেম সাহেবের পুত্র মওলানা ফরিদুর রহমান ফারুক ও দোয়া প্রার্থনা করেন কারি আব্দুর রহমান, সুফার শিয়ালদি মাদ্রাসা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামে মসজিদের ইমাম কুতুবউদ্দিন আহমেদ, থানা মসজিদের ইমাম আব্দুর রহমান, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা এ নামাজে অংশ নেন। মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এ অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য।

বৃষ্টি না হওয়ায় নদীনালা, খাল-বিল শুকিয়ে গেছে। পানির অভাবে ফসলের খেত ফেটে চৌচির। পানির জন্য সর্বত্র হাহাকার অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারে দুই রাকাত ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

আপডেট সময় : ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪