ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

তীব্র গরমে হিলিতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১০৩ বার পঠিত

তীব্র গরমের কারণে দিনাজপুরের হিলিতে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এছাড়াও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

রবিবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুকমিশ আকন্দ।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আরিক সরকার বলেন, আমার মায়ের দুদিন ধরে জ্বর, গলা ব্যথা ও পেটের সমস্যা। যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য আসছি। পরে ডাক্তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের বেডে ভর্তি হওয়ার পরামর্শ দিলেন। এখন আমার মায়ের শরীর অনেকটা ভালো।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুকমিশ আকন্দ বলেন, সারাদেশে আবহাওয়া অতিরিক্ত গরম। যার ফলে অনেকেরই ডায়রিয়াসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। গত কয়েকদিনের তুলনায় হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মিত স্যালাইনসহ নানা মেডিসিন দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, শুক্রবার দিনাজপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৮ কিলোমিটার। তবে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তীব্র গরমে হিলিতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা

আপডেট সময় : ০৩:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪