ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৭:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৭০ বার পঠিত

ভোলায় পুকুরে পড়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। মৃত দুই শিশুর মধ্যে ৬ বছর বয়সী মো. ইয়াছিন সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. শাহীন ফকিরের ছেলে এবং ৭ বছর বয়সী মিনজু আক্তার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শফিক মাঝির মেয়ে।

শনিবার (২৭ এপ্রিল) পৃথক স্থানে এই ঘটনা দুটি ঘটে। জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সকলের অগোচরে ইয়াছিন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মিনজু নামের শিশু টি তানহা নামের অন্য এক শিশুর সাথে দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায়৷ একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে শিশু দুইটি ডুবে যায়। তাৎক্ষণিক স্বজনরা শিশু দুইটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনজুকে মৃত ঘোষণা করেন। তানহা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

ট্যাগস :

ভোলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪