ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

“অন্য মার্কার এজেন্ট কেন্দ্রে ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করা হবে”—আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ২৪৮ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের প্রার্থী ব্যতিত অন্য প্রার্থীর এজেন্ট কোনো কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করা হবে বলে হুঙ্কার দিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।

চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের (আনারস) নির্বাচনী পথসভায় এসব মন্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের সামনে মিছিল পরবর্তী এ পথসভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অধ্যক্ষ সাইদুল হাসান সাইদকে ভিডিওতে বলতে শোনা যায়, “আমাদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের জবান আমরা বন্ধ করে দেবো। আমরা আগামী ৮ই মে’র নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবো, আমরা অন্য কোনো মার্কার কোনো এজেন্ট দিতে দেবো না। রফিক সাহেবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে আজকেই ঘোষণা দিলাম।”

তিনি প্রতিপক্ষের লোকদের হুশিয়ার করে বলেন, “সাবধান হয়ে যান, আমাদের মাঝে অসন্তোষ ও হানাহানির চেষ্টা করবেন না। আপনাদের দাঁত ভেঙে দেওয়া হবে। যাদের দাঁত নেই, তাদের চাপার হাড্ডি ভেঙে দেওয়া হবে।”

এরপর পিংনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয় একই সভায় বলেন, “অন্য কোনো মার্কার এজেন্ট কোনো কেন্দ্রে দিতে দেবো না। এজেন্ট দিলে তার হাত বাড়ি দিয়ে ভেঙে আমরা যমুনা নদীতে নিক্ষেপ করবো।”

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম।

উল্লেখিত বক্তব্যের ব্যাপারে তার মন্তব্য জানতে মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

এব্যাপারে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ মুঠোফোনে বলেন, “এব্যাপারে মন্তব্যের প্রয়োজন নাই, আমরা যা বলছি, বলছিই। অনলাইনে যেহেতু দেখছেন—বলে ফেললে তো আর কিছু করা যাবে না।”

তিনি আরও বলেন, “ওই বক্তব্যের আগে আরও কথা বলেছি। সরকারে আওয়ামী লীগ, এমপি আমাদের। সামস উদ্দিন এবং এডভোকেট আব্দুল্লাহ্ উপজেলা চেয়ারম্যান পদে রফিকুল ইসলামকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তাদের অভিনন্দন। পিংনা বাজারে খাজনা মওকুফ করা হয়েছে, সৌন্দর্যবর্ধন ও অবৈধ দখলদার মুক্ত করা হচ্ছে। এসব কাজে যারা বাধা দেবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়ের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ছিলেন। এরমধ্যে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আব্দুল্লাহ্ নানা নাটকীয়তা ও দেনদরবার শেষে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষপর্যন্ত রফিকুল ইসলাম (আনারস) ও তালেব উদ্দিন (দোয়াতকলম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

“অন্য মার্কার এজেন্ট কেন্দ্রে ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করা হবে”—আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৯:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪