রাজবাড়ীতে অতি গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ হাসপাতাল গুলোতে
- আপডেট সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৯১ বার পঠিত

রাজবাড়ীতে গত এক মাসেরও বেশি সময় ধরে অতিরিক্ত তাপমাত্রা ও গরমের তীব্রতায় হাসপাতালে ডায়রিয়া সহ নানা ধরনের রোগীর চাপ বেড়েই চলছে।
বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় তীব্র গরমে হাস হাসপাতালের বেড ছাড়িয়ে বারান্দা ও ফ্লোরে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
২২ বেডের ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ৩২ জন রোগী ভর্তি রয়েছে।এর মধ্যে শিশু, মধ্য বয়সী ও বৃদ্ধ রোগীরাই বেশে ভর্তি রয়েছে।ডায়রিয়া ছাড়াও নিউমোনিয়া,জ্বর, ঠান্ড সহ বিভিন্ন রোগীও রয়েছে।
রোগীর চাপে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে সদর হাসপাতালে ১শ বেডের বিপরীতে ২৭৫ জন রোগী ভর্তি রয়েছে।তবে হাসপাত কতৃপক্ষ তাদের সাধ্যমত সেবা দেওয়ার চেস্টা করছেন।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.শেখ মো. আব্দুল হান্নান বলেন,বর্তমানে হাসপাতালে রোগীর চাপ বেশি রয়েছে।তবে খোলা মেলা স্থানের খাবার,খাদ্যবাহিত ও ফুড পয়জনিং,বাশি,পচা খাবার ও পানিবাহিত রেগের কারনে বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।তবে রাস্তার কাছে খোলামেলা স্থানের খাবার পরিহার করে তরল খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।


















