ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ীর পাঁচুরিয়ার গুপ্তমানিক গ্রামে জবর দখল ও কোর্টে ১৪৪ ধারা জারি করে শান্তি ভঙ্গের অভিযোগ দায়ের

ইমরান হোসেন মনিম- রাজবাড়ী:
  • আপডেট সময় : ১২:৫৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ২৪১ বার পঠিত

রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের গুপ্তমানিক গ্রামে জবর দখল ও শান্তি ভঙ্গের অভিযোগ এনে কোর্টে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৪৪ ধারা জারি করায় সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সাময়িক ভাবে প্রতি পক্ষের তৈরী করা বাউন্ডারি দেয়াল কাজ বন্ধ করে স্থগিতাদেশ দিয়েছে।

গত ২১ এপ্রিল মো. ইকবাল মজুমদার বাদী হয়ে কোর্টে ১৪৪ ধারা জারি করা হয়।প্রতিপক্ষ মো. রমজান মিয়া সহ চার জনের বিরুদ্ধে জবর দখল সহ শান্তি ভঙ্গের আশঙ্কা করে ১৪৪ ধারা জারি করেন।

সোমবার দুপুরে গুপ্তমানিক গ্রামের ঘটনা স্থলে সদর থানার এএসআই মো. আ. রশিদ মিয়া সহ সহযোগী এসে প্রতিপক্ষের কাজ বন্ধ করেন। রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন বাদী মো. ইকবাল মজুমদার। যার মিসপিটিশন নং ১৫২/২০২৪।

১৪৪ ধারায় উল্লেখ করা হয় প্রথম পক্ষের বক্তব্য শুনে অভিযোগটি জমি সংক্রান্ত বিরোধ প্রতিয়মান হওয়ায় এবং শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে মর্মে বিবাদী পক্ষের বিরুদ্ধে কেন ফৌ. কা. বি. ১৪৪/১৪৫ ধারা৷ মতে কার্যক্রম গ্রহন করা হবেনা তার কারন দর্শাতে বলা হয়।সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা নালিশী সম্পত্তি নিয়ে দু-পক্ষের মধ্যে শান্তু ভঙ্গের আশঙ্কা আছে কিনা সে বিষয়ে ছকাকারে প্রতিবেদন দিবেন ও শান্তি ভঙ্গের আশঙ্কা পরিলক্ষিত হলে শান্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আদেশ দেন।

বাদী মো. ইকবাল হোসেন, বিবাদী আসামী পক্ষ মো. রমজান মিয়া,মো. সুজন মিয়া,মো. মনির হোসেন মিয়া ও মো. ওহিদ মিয়া সহ চারজনকে আসামী করে ১৪৪ ধারা জারি করা হয়।
বাদী মো. ইকবাক হোসেন মামলায় উল্লেখ করেন, বিবাদী মো. রমজান আলী মিয়া সহ চারজন তারা প্রতিনিয়ত দাঙ্গাবাজ,হাঙ্গামাপ্রিয়, গোয়াড় ও সন্ত্রাসী অন্যায় অত্যাচারকারী পারিবারিক শান্তিবিনষ্টকারী প্রকৃতির লোক।বিবাদীরা দলভুক্ত আত্মীয় হওয়ায় তারা সমাজের কু-কর্ম করে থাকেন সবসময়।বাদী বিবাদীর আত্মীয় ও তাদের সাথে পাবারিক,সামাজিক, জমিজমা,মামলা মোকদ্দমা,মনোমালিন্য ও বিরোধ চলে আসছে।

এমতাবস্থায় বিবাদী পক্ষ বাদীর পরিবারের লোকজনদের খুন জখম করার গভীর ষড়যন্ত্র করে আসছে। বাদীর দাদা মৃত সোনামিয়া বাদীকে গত ২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে ১৪৪০ নং দাগের জমি দলিল মূলে হেবা ঘোষনা করা হয়।সম্প্রতি বিবাদী পক্ষ অন্যায় লোভের বশবতী হয়ে অন্যায় ভাবে বাদীর দখলী ও তফসীলী সম্পত্তিতে বিবাদী গন অন্যায়ভাবে বাউন্ডারী করিবার ষড়যন্ত্র করে।

ঘটনার দিন বিবাদী সহ অজ্ঞাত ৪/৫ জন দিশীয় অস্ত্র, কাঠের বাটাম, বাঁশের লাঠি, লোহার রড,কোদাল, সাবল সহ বাদীর জমি দখল সহ বাউন্ডারী নির্মান করতে আসলে তাতে বাঁধা দিলে বিবাদী পক্ষ বাদী পক্ষকে খুনজখম করার হুমকি দেয়।সেসময় জমি দখল করতে না পারায় সন্ত্রাসীরা যাবার সময় মেরে ফেলার হুমকি, লাশ গুম ও মিথ্যা মামলা করার হুশিয়ারী দেয়।তাই বাদী তার স্বত্বদখলী জমি বেদখল যেন না হয় সে কারনে ফৌ. কা. বিধি ১৪৪/১৪৫ ধারা বিধান মতে মামলা করা হয়।মামলায় রাজবাড়ী সদর থানাকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দানে সুবিচারের অনুরোধ জানানো হয়।

বাদী মো. ইকবাল মজুমদার বলেন,বিবাদী পক্ষ ও তার ছেলে সেনাবাহিনীতে চাকরী করার কারনে প্রভাব বিস্তার করে আসছে।

সব সময় ক্ষমতার দাপট দেখান। আমি প্রশাসনের কাছে মামলার বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই।

রাজবাড়ীর পাঁচুরিয়ার গুপ্তমানিক গ্রামে জবর দখল ও কোর্টে ১৪৪ ধারা জারি করে শান্তি ভঙ্গের অভিযোগ দায়ের

আপডেট সময় : ১২:৫৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪