ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রাম জেলা সফরে রংপুরের বিভাগীয় কমিশনার

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১১১ বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে ২৩ এপ্রিল ২০২৪ সকাল ১০টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।

বিভাগীয় কমিশনার কুড়িগ্রামের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। একই সাথে সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্তে অফিসারদের প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান,

কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর -এ মুর্শেদ, অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ লাল, এনএসআই এর উপপরিচালক মোহাম্মদ আকরাম হোসেন সহ কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,উপজেলা চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার জাকির হোসেন কৃষির সমন্নিত উদ্যোগ, যোগাযোগ ব্যবস্থা, নদীর গতিপথ, নদী ভাঙ্গন ও চরের উন্নয়ন সংক্রান্তে সদাশয় সরকারের গৃহীত পদক্ষেপ এবং অনাগত সময়ে নানাবিধ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিভাগীয় কমিশনার কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসিসহ সকল সরকারি কর্মকর্তাদের সুদৃঢ় মেলবন্ধনের প্রশংসা করেন।

ট্যাগস :

কুড়িগ্রাম জেলা সফরে রংপুরের বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪