রাজারহাট একতা বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১৪০ বার পঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই এলাকার একতা আলোর দিশারী পাঠাগার এর আয়োজনে, একতা বাজারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব উত্তম কুমার রায়।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কুড়িগ্রাম জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি এম রশিদ আলী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম ওয়াহেদুন্নবী, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সমবায় কর্মকর্তা শাহআলম সরকার, কুড়িগ্রাম জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর স্বেচ্ছাসেবকবৃন্দ।
মাদক মুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতার বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
প্রধান অতিথি বলেন, মাদক নির্মূল সম্ভব নয়, নিয়ন্ত্রণ রাখতে হবে, তাই ক্রীড়া বিনোদন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুবদের সম্পৃক্ত করা বর্তমান সময়ে খুব প্রয়োজন।



















