ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী কমলেও তীব্র গরমে ভোগান্তি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১৪৪ বার পঠিত

দেশের ব্যাস্ততম নৌরুট দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাটুরিয়া। প্রিয় মানুষের সাথে ঈদ উদযাপন শেষে এখনো কর্মস্থলে ফিরছে মানুষ। আগের মতো ভীড় বা যানজট না থাকলেও তীব্র গরমে চরম ভোগান্তির মুখে পড়েছে কর্মস্থলে যাওয়া এসব যাত্রী।

শুক্রবার (১৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর তেমন একটা চাপ নেই তবে এদিনও কর্মস্থলে ফিরছে অনেক মানুষ। বিশেষ করে গাজীপুর, সাভার, কোনা বাড়ি এলাকায় কর্মরত গ্রার্মেন্টস শ্রমিকদের লঞ্চে ভীড় লক্ষ্য করা যায়।

লঞ্চ ঘাট সুত্রে জানা যায়, ঈদের পরে প্রতিদিন গড়ে দশ থেকে এগারো হাজার মানুষ লঞ্চে পার হয়ে কর্মস্থলে ফিরছে। ছুটির শেষ সময়ে আজ এবং আগামীকাল লোকজন তাদের কর্মস্থলে ফিরলেই মোটামুটি ঈদের যাত্রা শেষ হবে মনে করছেন কর্তৃপক্ষ। তবে নদী পার হওয়া এসব মানুষকে প্রচন্ড গরমে হা-হুতাশ করতে দেখা যায়। লঞ্চে পার হওয়া অধিকাংশ যাত্রীই মাহিন্দ্র ও লোকাল বাসের যাত্রী হাওয়ায় তাদের অতি গরমে নাজেহাল অবস্থা বিশেষ করে শিশু ও বয়স্কদের অবস্থা খুবই খারাপ।

ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কমলেও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় তেমন একটা কমেনি। কুষ্টিয়া থেকে মাহিন্দ্রে আসা যাত্রীরা বলেন, ‘ঈদে ভিড় বাড়লেই অলৌকিকভাবে ভাড়াও বাড়ে। আগে ভাড়া একশত টাকা হলেও এখন দুইশো টাকা দিয়ে এখানে আসতে হলো। তাছাড়া লঞ্চ ঘাটে আসলে আগে পাঁচ টাকা যাত্রী প্রতি নেওয়া হলেও মাঝে বন্ধ ছিল এখন আবার সেটা নেওয়া শুরু হয়েছে। এছাড়া বাড়ি থেকে ছোট-খাটো জিনিস বড় ব্যাগে নিলে সেটার জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হচ্ছে। এর কোন প্রতিকার নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও তারা নির্বিকার।

কুষ্টিয়া থেকে আসা আরও কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাসে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এবং গাদাগাদি করে যাত্রী আনায় গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তবে ঘাটে আগের মতো ভোগান্তি নেই, যাত্রী কমে গেছে।

দৌলতদিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক শিমুল বলেন, সকাল থেকেই লঞ্চে যাত্রীদের কম–বেশি চাপ আছে। ধারণক্ষমতা অনুযায়ী, যাত্রীদের নৌযানে ওঠানো হচ্ছে। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যাত্রীদের পাটুরিয়া নামিয়ে দিয়ে লঞ্চ খুব দ্রুত আবার
দৌলতদিয়া ঘাটে ফিরে আসছে। তবে প্রচন্ড তাপমাত্রা বাড়ায় গরমের কারণে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী কমলেও তীব্র গরমে ভোগান্তি

আপডেট সময় : ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪