বালিয়াকান্দিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৮৮ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে ষ্টল পরিদর্শন করেন অতিথিরা।
প্রদর্শনীতে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর খামারীরা উপস্থিত ছিলেন।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশব্যাপী ৬৪ টি জেলার ৪৬৬টি উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হয়েছে।



















